স্যামসাং প্রিন্টারে অফার

আপডেট : ৩০ জানুয়ারি ২০১৩, ১৯:৩৯
ওয়াই-ফাই ব্যবহারকারীদের জন্য স্যামসাং ব্র্যান্ডের এমএল১৮৬৬ডব্লিউ মডেলের লেজার ওয়াই-ফাই প্রিন্টারের সাথে স্যামসাং ই১২০৫ মডেলের মোবাইল হ্যান্ডসেট ও নগদ ডিসকাউন্ট দেওয়ার ঘোষণা দিয়েছে স্মার্ট টেকনোলজিস। উক্ত প্রিন্টারের ফিচারের মধ্যে রয়েছে ১৮ পিপিএম প্রিন্টিং গতি, ৬৪ মেগাবাইট মেমোরি, ৩০০ মেগাহার্জ প্রসেসর, ১২০০ বাই ১২০০ ডিপিআাাই রেজ্যুলেশন। প্রিন্টারটির মূল্য ১২,০০০ টাকার পরিবর্তে ১০,০০০ টাকা নির্ধারণ করা হয়েছে। ফোন :০১৭৩০৩১৭৭৬৬।