রাজউকে অটোমেশন সেবা

আপডেট : ০২ মে ২০১৯, ২২:২০

গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী শ.ম রেজাউল করিম, এমপি বলেছেন, দীর্ঘসূত্রিতা আর হয়রানি অবসানে সহজীকরণের মাধ্যমে রাজউকে শুরু হলো দ্রুত সেবা পাওয়ার যুগান্তকারী পরিবর্তন। স্বচ্ছতা আনার ভিত্তি হিসেবে টেবিলে টেবিলে ধরনা দিয়ে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির মুখোমুখি হওয়ার পরিবর্তে বাসায় কিংবা যে কোনো জায়গায় বসে নকশা অনুমোদনসহ ছাড়পত্র ও অন্যান্য সেবা অনলাইন নেওয়া যাবে। তিনি বলেন, দেশের মালিক জনগণ, আমরা জনগণের সেবক। মালিকদের অধিকার ফিরিয়ে দেওয়া শেখ হাসিনা সরকারের লক্ষ্য। গতকাল রাজউক এর ভূমি ব্যবহার ছাড়পত্র ও নির্মাণ অনুমোদন অটোমেশন কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে গণপূর্ত মন্ত্রী এসব কথা বলেন। রাজউকের চেয়ারম্যান মো. আব্দুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. শহীদ উল্লা খন্দকার।