দৈনিক ইত্তেফাকের প্রেসকর্মী মো. নাদিম (৫১) গত বুধবার সকাল ১০টায় হূদরোগে আক্রান্ত হয়ে ঢাকায় সানারপাড়ে নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি.... রাজেউন)। বাদ মাগরিব বাসাবো ওহাব কলোনি জামে মসজিদে নামাজে জানাজা শেষে তাকে আজিমপুর কবরস্থানে তার বাবার পাশে দাফন করা হয়। তিনি ২ স্ত্রী, ১ ছেলে ও দুই মেয়েসহ বহু আত্মীয়-স্বজন রেখে গেছেন।
তিন ইউনিয়নের শোক
মো. নাদিমের মৃত্যুতে দৈনিক ইত্তেফাক (এন.এন.পি.পি) ওয়ার্কার্স ইউনিয়নের সভাপতি মো. তাজাম্মেল হক, সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম, ঢাকা সাংবাদিক ইউনিয়নের ইত্তেফাক ইউনিটের প্রধান আবুল খায়ের, উপ-ইউনিট প্রধান মোহাম্মদ শাহযাদা, কর্মচারী ইউনিয়নের সভাপতি মো. গোলাম আখতার ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. আবু জাফর গভীর শোক প্রকাশ করেন এবং মরহুমের রুহের মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা জানান।
