গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড

আপডেট : ৩০ জানুয়ারি ২০১৩, ২০:১০
তীর নিক্ষেপের বিভিন্ন খেলায় দক্ষ কোনো তীরন্দাজের নির্ভুল নিশানায় তীর ছোড়ার দৃশ্য হয়তো আমরা অনেকেই দেখেছি। আর সবচেয়ে কম সময়ে এভাবে পর পর দশটি তীর ছুড়ে মারার রেকর্ডটি যার দখলে তিনি হলেন স্পেনের তীরন্দাজ লুইস কাইডাস মার্টিন। ২০০৬ সালের ৪ জুন স্পেনের ভ্যালাদোলিদে এল শো ডে লস রেকর্ডস নামের একটি অনুষ্ঠানে মাত্র ১ মিনিট ৭ সেকেন্ডের মধ্যে দশটি তীর নিক্ষেপ করে অনন্য এই রেকর্ডটি গড়েন লুইস কাইডাস।