একটা সময় একাডেমীক পড়ালেখা শেষ করেই সুন্দর ক্যারিয়ারের দিকে এগিয়ে যাওয়ার সুযোগ ছিল। এখন আর সে সময় নেই। এখন সময়ে এসেছে ব্যাপক পরিবর্তন। এখন নিত্যনতুন সব বিষয়ে পড়ালেখার সুযোগ তৈরি হয়েছে, যেগুলোতে প্রথাগত বিষয়ের বাইরেও গড়ে তোলা যায় ভালো ক্যারিয়ার। আমাদের দেশের শিক্ষার্থীদের মধ্যে ক্যারিয়ার বিষয়ে সঠিক জ্ঞান না থাকায় তারা নিজেদের মেধা এবং প্রত্যাশা অনুযায়ী ক্যারিয়ার গড়ে তুলতে পারছে না অনেক ক্ষেত্রেই। শিক্ষার্থী এবং অভিভাবকদের অনেকেই সময়ের সাথে সাথে তৈরি হওয়া নতুন পেশাগুলো সম্পর্কে সঠিক তথ্য জানেন না। ফলে মেরিন ইঞ্জিনিয়ারিংয়ের মতো অত্যন্ত সম্ভাবনাময় বিষয় নিয়েও খুব বেশি স্পষ্ট ধারণা নেই অনেকের মাঝেই। অথচ এই বিষয়ে গড়ে তোলা যায় সময়ের সবচেয়ে ভালো ক্যারিয়ার। এই মেরিন ইঞ্জিনিয়ারিং বিষয়ে পড়ার জন্য আমাদের দেশে ওয়েস্টার্ন মেরিন একাডেমী, ইউকে’র দ্য সিটি অব গ্লাসগো কলেজের অধীনে দুই বছর মেয়াদি মেরিন ইঞ্জিনিয়ারিং এবং নটিক্যাল সায়েন্স বিষয়ে এইচএনডি চালু করেছে। এই কোর্সের প্রথম বছর বাংলাদেশে এবং দ্বিতীয় বছর যুক্তরাজ্যে সম্পন্ন করা হয়। আর এই কোর্স শেষ করে সমুদ্রগামী জাহাজে রযেছে চাকরির নিশ্চয়তা। মেরিন ইঞ্জিনিয়ারিংয়ে ক্যারিয়ার নিয়ে আরও তথ্য জানতে পারবেন ০১৮৪১১৬১১৬১, ০১৭৩১০০৬৯৮৯ নম্বরে ফোন করে। বর্তমান সময়ে ভালো আয়-রোজগারের পেশাগুলোর মধ্যে জাহাজ পরিবহন সংস্থা মেরিন ইঞ্জিনিয়ারিং অন্যতম। বিশ্ব বাণিজ্যের ৯০ শতাংশই পরিবাহিত হয় শিপিং ইন্ডাস্ট্রি দ্বারা। বিশ্ব অর্থনীতিতে বার্ষিক আয়ের প্রায় ২০০ বিলিয়ন ইউএস ডলার আসে ৫০,০০০ মার্চেন্ট শিপ থেকে। বর্তমান আন্তর্জাতিক জাহাজ শিল্পে ১ লাখ মেরিন কর্মকর্তা ও ৫ লাখ নাবিকের তীব্র সংকট রয়েছে। আর এই সংকট মেটাতে আমাদের দেশে দক্ষ জনবল তৈরি করার সুযোগ রয়েছে। মেরিন ইঞ্জিনিয়ারিং বিষয়ে পড়ালেখা করতে চাইলে এসএসসি, এইচএসসি পরীক্ষায় গণিত ও পদার্থ বিজ্ঞানে আলাদাভাবে জিপিএ ৩.৫ ও ইংরেজিতে জিপিএ ৩.০ থাকতে হবে অথবা আইইএলটিএস গড় স্কোর ৫.৫ থাকতে হবে। এসএসসি এবং এইচএসসি পরীক্ষার উভয়টিতে জিপিও গোল্ডেন ৫ থাকলে পাওয়া যাবে স্কলারশিপ।
