কারিগরি শিক্ষা অধিদপ্তরে (ডিটিই) জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের আওতাধীন প্রতিষ্ঠানটির অধীন চারটি ইঞ্জিনিয়ারিং কলেজে রাজস্ব খাতের শূন্য পদে পাঁচজনকে নিয়োগ দেওয়া হবে।
৩১ আগস্ট ২০২৬ তারিখে দৈনিক ইত্তেফাক ও কারিগরি শিক্ষা অধিদফতরের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, ১৭তম গ্রেডের ওয়ার্কশপ অ্যাসিস্ট্যান্ট (প্রকৌশল) পদে সিভিল, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স এবং কম্পিউটার ট্রেডে এসব নিয়োগ দেওয়া হবে।
বাংলাদেশের সব জেলার যোগ্য নারী ও পুরুষ প্রার্থীরা পদগুলোতে আবেদন করতে পারবেন। আবেদন করতে হবে টেলিটকের অনলাইন পোর্টালের মাধ্যমে। আবেদন শুরু হয়েছে ১ সেপ্টেম্বর সকাল ১০টায়। আবেদন করা যাবে ২১ সেপ্টেম্বর ২০২৬ বিকেল ৪টা পর্যন্ত।
এক নজরে নিয়োগ
-
প্রতিষ্ঠান: কারিগরি শিক্ষা অধিদফতর
-
পদের নাম: ওয়ার্কশপ অ্যাসিস্ট্যান্ট (প্রকৌশল)
-
পদসংখ্যা: ৫
-
ট্রেড: সিভিল ২, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ২ এবং কম্পিউটার ১
-
গ্রেড: ১৭তম
-
বেতন স্কেল: ৯,০০০–২১,৮০০ টাকা
-
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি (ভোকেশনাল)/সমমান বা সংশ্লিষ্ট ট্রেডে ট্রেড সার্টিফিকেট
-
বয়স: ১ আগস্ট ২০২৬ তারিখে ১৮–৩২ বছর
-
জেলা: সব জেলার প্রার্থী আবেদন করতে পারবেন
-
আবেদন ফি: ৫৬ টাকা
-
আবেদন শুরু: ১ সেপ্টেম্বর ২০২৬, সকাল ১০টা
-
আবেদনের শেষ সময়: ২১ সেপ্টেম্বর ২০২৬, বিকেল ৪টা
-
আবেদন পদ্ধতি: অনলাইন
শিক্ষাগত যোগ্যতা
ওয়ার্কশপ অ্যাসিস্ট্যান্ট (প্রকৌশল) পদে আবেদন করতে কারিগরি শিক্ষা বোর্ড থেকে সংশ্লিষ্ট ট্রেডে এসএসসি (ভোকেশনাল) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
এ ছাড়া এসএসসি (ভোকেশনাল), দাখিল (ভোকেশনাল) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সংশ্লিষ্ট ক্ষেত্রে এক বছরের বাস্তব অভিজ্ঞতা থাকলেও আবেদন করা যাবে।
স্বীকৃত কোনো বোর্ড থেকে এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং কারিগরি শিক্ষা বোর্ড অনুমোদিত প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট ট্রেডে দুই বছর মেয়াদি ট্রেড সার্টিফিকেট (জাতীয় দক্ষতামান ২ ও ৩) পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরাও আবেদন করতে পারবেন।
প্রার্থীদের কম্পিউটার পরিচালনায় বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন ও সুযোগ-সুবিধা
নিয়োগপ্রাপ্তরা জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুযায়ী ১৭তম গ্রেডে ৯,০০০ থেকে ২১,৮০০ টাকা বেতন পাবেন। এর সঙ্গে সরকারি বিধি অনুযায়ী বাড়িভাড়া ও চিকিৎসা ভাতা, বছরে দুটি উৎসব বোনাস, বাংলা নববর্ষ ভাতাসহ অন্যান্য সুযোগ-সুবিধা পাওয়া যাবে।
বয়সসীমা
১ আগস্ট ২০২৬ তারিখে প্রার্থীর বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো ধরনের এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।
কর্মস্থল
নিয়োগপ্রাপ্তদের কারিগরি শিক্ষা অধিদফতরের অধীন সিলেট, ময়মনসিংহ, ফরিদপুর ও বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজে পদায়ন করা হতে পারে।
যেভাবে আবেদন করবেন
আগ্রহী প্রার্থীদের টেলিটকের অনলাইন আবেদন পোর্টালে প্রবেশ করে আবেদন ফরম পূরণ করতে হবে। ফরমে ব্যক্তিগত তথ্য, শিক্ষাগত যোগ্যতা, ট্রেড সার্টিফিকেটসহ প্রয়োজনীয় তথ্য সঠিকভাবে দিতে হবে।
আবেদনপত্রে রঙিন ছবি ৩০০×৩০০ পিক্সেল এবং স্বাক্ষর ৩০০×৮০ পিক্সেল আকারে আপলোড করতে হবে। আবেদন সম্পন্ন করার পর Applicant’s Copy ডাউনলোড করে সংরক্ষণ করতে হবে।
এরপর টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর থেকে নির্ধারিত নিয়মে দুটি এসএমএসের মাধ্যমে ৫৬ টাকা আবেদন ফি জমা দিতে হবে। ফি পরিশোধের ক্ষেত্রে Applicant’s Copy-তে দেওয়া সর্বশেষ নির্দেশনা অনুসরণ করতে হবে।
গুরুত্বপূর্ণ তারিখ
বিজ্ঞপ্তি প্রকাশ: ৩১ আগস্ট ২০২৬
আবেদন শুরু: ১ সেপ্টেম্বর ২০২৬, সকাল ১০টা
আবেদনের শেষ সময়: ২১ সেপ্টেম্বর ২০২৬, বিকেল ৪টা
আবেদন ফি: ৫৬ টাকা

