আন্তর্জাতিক মানের শিক্ষা নিশ্চিত করার লক্ষ্যেই ইবাইস ইউনিভার্সিটির প্রতিষ্ঠা। ১৯৯৭ সালে প্রতিষ্ঠিত হলেও অল্প সময়ের মধ্যেই এটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ের মর্যাদা লাভ করে। বর্তমানে রাজধানীর ধানমন্ডিতে এর কার্যক্রম পরিচালিত হচ্ছে। দক্ষ পরিচালনা পর্ষদ, যোগ্য প্রশাসনিক ব্যবস্থা এবং শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের অক্লান্ত প্রচেষ্টায় বাংলাদেশের বেসরকারি বিশ্ববিদালয়গুলোর মধ্যে নিজের অবস্থান তৈরি করে নিয়েছে বিশ্ববিদ্যালয়টি। এ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদ থেকে উত্তীর্ণ গ্র্যাজুয়েট ও মাস্টার্স ডিগ্রিধারীরা দেশ-বিদেশে চাকরি এবং কর্মক্ষেত্রে কৃতিত্বের স্বাক্ষর রাখছেন।
জাতিসংঘ, দূতাবাস, এইচএসবিসি ও সেভ দ্য চিলড্রেনের মতো আন্তর্জাতিক প্রতিষ্ঠানে ও আন্তর্জাতিক মানের হোটেল/রেস্তোরায় এখান থেকে উত্তীর্ণ শিক্ষার্থীরা কাজ করছেন। আর তা সম্ভব হয়েছে এখানকার অভিজ্ঞ শিক্ষকমণ্ডলীর ঐকান্তিক চেষ্টার ফলেই। এখানে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের দক্ষ ও সিনিয়র অধ্যাপকদের নিয়ে গড়ে ওঠা ফ্যাকাল্টি। রয়েছে আন্তর্জাতিক মানের কারিকুলাম এবং পাঠদান পদ্ধতি। কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, বিএ ইংরেজি, এমএ ইংরেজি, বিবিএ, এমবিএ, এক্সিকিউটিভ এমবিএ, এমবিএ ইন ব্যাংক ম্যানেজমেন্ট, বিএ ইন ট্যুরিজম অ্যান্ড হোটেল ম্যানেজমেন্টসহ সময়ের চাহিদাপূর্ণ সব বিষয়ে পড়ালেখার সুযোগ আছে এখানে। ০১৭৩৩৭১৮৩৭৭, ৯১২১৯২৭ নম্বরে ফোন করে ইবাইস ইউনিভার্সিটির পড়ালেখা পদ্ধতি এবং অন্যান্য বিষয়ে আরও বিস্তারিত তথ্য জানতে পারবেন।
উন্নতমানের শিক্ষা পদ্ধতির সমন্বয়ের মাধ্যমে দক্ষ জনশক্তির চাহিদা পূরণই ইবাইস ইউনিভার্সিটির লক্ষ্য ও উদ্দেশ্য। ব্যবসা প্রশাসন অনুষদের ক্ষেত্রে এখানে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়ার শিক্ষা ব্যবস্থার সঙ্গে সঙ্গতি রেখে শিক্ষা কারিকুলাম চালু করা হয়েছে। রয়েছে আন্ডারগ্র্যাজুয়েটদের জন্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রফিশিয়েন্সি কোর্স। দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের জন্য রয়েছে বিশেষ স্কলারশিপসহ অন্যান্য সুবিধা। এ ছাড়া মুক্তিযোদ্ধাদের সন্তান ও উপজাতি শিক্ষার্থীদের জন্য রয়েছে বিশেষ ছাড়। এখানে পড়ালেখা করে বিশ্বের বিভিন্ন দেশের বিখ্যাত সব বিশ্ববিদ্যালয়ে ক্রেডিট ট্রান্সফার করার সুযোগও রয়েছে। এখানে ৩টি সেশনে শিক্ষার্থী ভর্তি করা হয়ে থাকে। যোগাযোগ :হাউস-২১/এ, রোড-১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা।
