পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান অতিরিক্ত মহাপরিদর্শক শেখ হিমায়েত হোসেন মিয়াকে বদলি করা হয়েছে। গত মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাকে ঢাকার পুলিশ সদর দপ্তরে সংযুক্ত করা হয়। অপরদিকে মন্ত্রণালয়ের পৃথক একটি প্রজ্ঞাপনে পিরোজপুর জেলার এসপি মোহাম্মদ সালাম কবিরকে বদলি করে ঢাকায় সংযুক্ত করা হয়েছে।
