ঝিনাইদহে জামায়াত ও ঘাদানির সমাবেশ ১৪৪ ধারা জারি

আপডেট : ৩০ জানুয়ারি ২০১৩, ২১:২৭
গতকাল বুধবার ঝিনাইদহ শহরে আলহেরা ইসলামী ইনস্টিটিউট ও পাশাপাশি বাইপাস মোড়ে জামায়াত এবং ঘাতক দালাল নির্মুল কমিটি সমাবেশ ডাকায় সংঘর্ষের আশংকায় প্রশাসন ১৪৪ ধারা জরি করে। দুপুর ২টা থেকে রাত ৭টা পর্যন্ত এ ১৪৪ ধারা বলবত থাকে। ঝিনাইদহের পুলিশ সুপার পংকজ ভট্টাচার্য জানান, আলহেরা ইসলামী ইনস্টিটিউট প্রাঙ্গণে বিকাল ৩টায় জামায়াত জনসভা আহবান করে। তার সামনে বাইপাস মোড়ে একই সময়ে ঘাতক দালাল নির্মুল কমিটি পৃথক সমাবেশ ডাকে। দুটি সমাবেশ পাশাপাশি ডাকায় আইন-শৃংখলা পরিস্থিতির অবনতি ও সংঘর্ষের আশংকায় জেলা প্রশাসন আলহেরা ইনস্টিটিউট ও বাইপাস মোড় এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ করে জেলা ১৪৪ ধারা জারি করে।