ফুলবাড়িতে জামায়াত শিবিরের দুইজন গ্রেফতার

আপডেট : ৩০ জানুয়ারি ২০১৩, ২১:৩০
দিনাজপুরের ফুলবাড়ি উপজেলা জামায়াতে ইসলামের সাবেক আমীর আব্দুল বাতেন সরকার (৫০) ও ইসলামী ছাত্রশিবির কর্মী জহুরুল ইসলামকে (২৪) মঙ্গলবার গ্রেফতার করেছে ফুলবাড়ি থানা পুলিশ। থানার ওসি ফরহাদ ইমরুল কায়েস বলেন, গ্রেফতারকৃতরা পুলিশের ওপর মারপিট ও গাড়িতে অগ্নিসংযোগসহ জনমনে আতংক সৃষ্টির অভিযোগে দিনাজপুর কোতয়ালী থানায় দায়েরকৃত মামলার আসামি।