গতকাল বুধবার সকালে কুষ্টিয়ার মিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান উপজেলা জামায়াতের আমির আব্দুল গফুর (৫৫) কে মিরপুর থানা পুলিশ গ্রেফতার করেছে। গ্রেফতারের সময় চেয়ারম্যান আব্দুল গফুর উপজেলা মাসিক সমন্বয় কমিটির সভা করছিলেন। মিরপুর থানার অফিসার ইনচার্জ শিকদার মশিউর রহমান জানান, আব্দুল গফুরের বিরুদ্ধে কুষ্টিয়া সদর থানায় পুলিশের উপর হামলা মামলার আসামী হিসাবে তাঁকে গ্রেফতার করা হয়েছে।
