সরকারের তদারকি ও জনগণের সচেতনতাই পারে একটি স্বাস্থ্যসম্মত ল্যাট্রিনের যথাযথ ব্যবহারের পরিবেশ তৈরি করতে। এখনো অনেক গ্রাম আছে স্বাস্থ্যসম্মত ল্যাট্রিন ব্যবহার সম্বন্ধে ১০০% মানুষ জানে না। এটা কিন্তু আমাদের ব্যর্থতা। তাই সরকার ও জনগণের সমন্বয়ে সচেতনতা সৃষ্টি করতে হবে। সরকার কাজ করে যাচ্ছে। কিন্তু তদারকির অভাব আছে বলে মনে হয়। গত ১৮-০১-২০১৩ তারিখে মেঘনা উপজেলায় বেড়াতে গিয়েছিলাম। আশ্চর্য বিষয় হলো আমার দেখামতে ৮০% লোক স্বাস্থ্যসম্মত ল্যাট্রিন ব্যবহার করে না। অনেক বাড়ির মালিক অবস্থাপন্ন কিন্তু তার ল্যাট্রিন স্বাস্থ্যসম্মত না। এ বিষয়টির প্রতি যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
মো.মাসুম চৌধুরী, গোলাপবাগ, ঢাকা
