শ্রীপুরে এক ইউপি চেয়ারম্যানের পদ শূন্য ঘোষণার পর সর্বোচ্চ আদালতের স্থগিতাদেশ পেয়েও পরিষদে যেতে পারছেন না বলে অভিযোগ করেছেন রাজাবাড়ি ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান কুতুব উদ্দিন আহম্মদ। আদালতের স্থগিতাদেশের কপি হাতে নিয়ে তিনি ঘুরছেন দায়িত্বশীল অফিসারদের দ্বারে দ্বারে। ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের পদশূন্য ঘোষণার পর সর্বোচ্চ আদালত তা স্থগিতাদেশ দেয়ার পরও চেয়ারম্যানকে তার পদে অজ্ঞাত কারণে পুনবহাল করা হচ্ছে না। এব্যাপরে ইউএনও আজীজ হায়দার ভূঁইয়া জানান, আদালতের দেয়া স্থগিতাদেশের কোন কপি তার হাতে আসেনি। আসলে কৃর্তপক্ষের নির্দেশ তিনি পালন করবেন।
