নাসিরনগরে ওসির অপসারণ দাবিতে বিএনপির মিছিল

আপডেট : ৩০ জানুয়ারি ২০১৩, ২১:৩৪
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার বিএনপির সাধারণ সম্পাদক ও গোকর্ণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম.এ হান্নানের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবিতে মঙ্গলবার উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, কৃষকদল, শ্রমিকদল, জাসাস, মহিলাদল, স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা উপজেলা সদরে এক বিক্ষোভ প্রতিবাদ মিছিল বের করে। পরে উপজেলা শহীদ মিনার চত্বরে উপজেলা বিএনপির সহ-সভাপতি ও চাপরতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফয়েজউদ্দিন ভুইয়ার সভাপতিত্বে প্রতিবাদ সভায় প্রধান অতিথি ছিলেন এম.এ হান্নান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন। প্রতিবাদ বক্তব্য রাখেন বিএনপির প্রচার সম্পাদক কামরুল আলম ভুইয়া, দপ্তর সম্পাদক আহম্মেদ রেজা খোকন,সহ-দপ্তর সম্পাদক বাদল দেব, উপজেলা যুবদল আহবায়ক সৈয়দ আবু সারোয়ার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি এডভোকেট আমিনুল ইসলাম মনির, সাধারণ সম্পাদক নুরে আলম, জাসাস আহবায়ক শাখাওয়াত হোসেন ভুইয়া প্রমুখ।