চলতি আখ মাড়াই মৌসুমে জয়পুরহাট চিনিকলে ভুয়া স্লিপের মাধ্যমে ১০ হাজার ৭২৫ লিটার ডিজেল তেল চুরির অভিযোগ পাওয়া গেছে। চুরির এ ঘটনা জানাজানির পর চিনিকলের ভারপ্রাপ্ত জিএম (প্রশাসন) আবু সাঈদকে প্রধান করে তিন সদস্যের তদন্ত টীম গঠন করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন: ডিজিএম সম্প্রসারণ জাহিদ আনছারী ও অর্থ বিভাগের জিএম রাব্বি হাসান। প্রাথমিকভাবে ঘটনার সাথে জড়িত চিনিকলের ট্রাক্টরচালক বাদল চন্দ্র মণ্ডলকে বরখাস্ত করা হয়েছে।
