উচ্ছেদ অভিযানের কয়েক দিন যেতে না যেতেই আবার দখল হয়ে যাচ্ছে সড়ক ও জনপথ বিভাগের জমি, সরকারি রাস্তা, ফুটপাত ও যাত্রী ছাউনি। ফলে চলাচলের ক্ষেত্রে পৌরবাসীসহ সাধারণ যাত্রীদের চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে। টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার পুরাতন বাস স্টেশন সংলগ্ন সড়ক ও জনপথ বিভাগের জমি, রাস্তা, যাত্রী ছাউনি এবং বাজার রোডের ফুটপাতে এ অবৈধ দোকান পাট গড়ে উঠেছে। সরকারি রাস্তা অবৈধ দখলদারদের কবল থেকে উদ্ধার করার জন্য এলাকাবাসী জোর দাবি জানিয়েছেন।
