জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি পরীক্ষার তারিখ পরিবর্তন

আপডেট : ৩০ জানুয়ারি ২০১৩, ২২:১৭
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে আজ বৃহস্পতিবার অনুষ্ঠিতব্য ২০১১ সালের ডিগ্রি (পাস), বিবিএ এবং ২০১২ সালের গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান পরীক্ষা স্থগিত করা হয়েছে। অনিবার্য কারণ দেখিয়ে পরীক্ষা স্থগিত করেছে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। স্থগিত এ সব পরীক্ষা আগামীকাল শুক্রবার সকাল ৯টায় অনুষ্ঠিত হবে।জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা দফতরের পরিচালক (ভারপ্রাপ্ত) মো. ফয়জুল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।