মহান মে দিবস উপলক্ষে নীলফামারীর বাণিজ্যিক ও শ্রম প্রধান শহর সৈয়দপুরে শোভাযাত্রা, আলোচনা সভা ও গণসংগীতের আয়োজন করা হয়। দিবসটি পালনে উপজেলা প্রশাসন ও শ্রম কল্যাণ কেন্দ্র যৌথভাবে শোভাযাত্রা ও সভার আয়োজন করে। এ ছাড়া নীলফামারী জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়ন, হোটেল শ্রমিক ইউনিয়ন, লেবার ইউনিয়ন, রিকশা মজদুর ইউনিয়ন, মাইক প্রচারক সমিতি, সরকারি খাদ্য গুদাম কর্মচারী ইউনিয়নসহ বিভিন্ন শ্রমিক সংগঠন শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করে। র্যালিটি শহর প্রদক্ষিণ করে। শহীদ স্মৃতিস্তম্ভে মহান মে দিবসে শহীদদের স্মরণে পুষ্পমাল্য অর্পণ করা হয় এবং সেখানে শ্রমিকদের অধিকার আদায়ে সর্বস্তরের শ্রমিকরা শপথ নেন।
