যশোরে তিন দিনব্যাপী লোক সংস্কৃতি উত্সব আজ থেকে শুরু

আপডেট : ৩০ জানুয়ারি ২০১৩, ২২:১৮
উদীচীর আয়োজনে আজ বৃহস্পতিবার থেকে যশোরে শুরু হচ্ছে তিন দিনব্যাপী লোক সংস্কৃতি উত্সব। এ উপলক্ষে গতকাল বুধবার বিকেলে উদীচী জেলা কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে অনুষ্ঠান সম্পর্কে বিস্তারিত তথ্য উপস্থাপন করেন উত্সব উদযাপন পরিষদের সদস্যসচিব ও উদীচীর সাধারণ সম্পাদক ডিএম শাহিদুজ্জামান। সংবাদ সম্মেলনে বক্তব্য দেন উত্সব উদযাপন পরিষদের আহবায়ক ও উদীচীর উপদেষ্টা কাজী আবদুস শহীদ লাল, সাবেক পৌর মেয়র এসএম কামরুজ্জামন চুন্নু, উদীচীর সভাপতি সোমেশ মুখার্জী, সহ-সভাপতি মাহবুবুর রহমান মজনু, ফরহাদ করিম প্রমুখ উত্সব উদযাপন পর্ষদের সদস্য সচিব ডি এম শাহিদুজ্জামান জানান, তিন দিনব্যাপী এ উত্সবে কলকাতার ভাস্কর রায়, ঢাকার ফকির শাহাবুদ্দিন, হামিদা পারভিনসহ রংপুর, চট্টগ্রাম, সুনামগঞ্জ, খুলনা, ফরিদপুর, কুষ্টিয়া, ঝিনাইদহ, মাগুরা নড়াইল ও যশোর জেলার লোকশিল্পীবৃন্দ সংগীত পরিবেশন করবেন। উত্সব উদযাপন পর্ষদের আহবায়ক কাজী আব্দুস শহীদ লাল জানান, সুষ্ঠু ও সুন্দরভাবে উত্সব উদযাপনের লক্ষ্যে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের পাশাপাশি স্বেচ্ছাসেবক সদস্যরাও কাজ করবেন।