বৌদ্ধ ধর্মীয় গুরু বনভান্তের পরিনির্বাণ বার্ষিকী পালন

আপডেট : ৩০ জানুয়ারি ২০১৩, ২২:১৮
বৌদ্ধ ধর্মীয় গুরু শ্রীমত্ সাধনানন্দ মহাস্থবিরের (বনভান্তে) প্রথম পরিনির্বাণ (প্রয়াণ দিবস) বার্ষিকী উপলক্ষে রাঙ্গামাটিতে আয়োজিত দুদিনব্যাপী অনুষ্ঠান গতকাল বুধবার শেষ হয়েছে। তিন পার্বত্য জেলাসহ দেশ-বিদেশের হাজার হাজার ভক্ত ও পুণ্যার্থী অনুষ্ঠানে শরিক হয়েছেন। বনভান্তের পরিনির্বাণ বার্ষিকী উপলক্ষে অনুষ্ঠানের শেষ দিনে সকালে রাঙ্গামাটির রাজ বন বিহার মাঠে বুদ্ধা পূজা, সংঘদান, অস্টপরিষ্কার দান, বুদ্ধমূর্তি ও দান অনুষ্ঠান সম্পন্ন হয়। দুপুরে অনুষ্ঠিত বনভান্তের পরিনির্বাণ স্মরণ অনুষ্ঠানের ধর্ম দেশনা দেন রাজ বন বিহারের আবাসিক প্রধান শ্রীমত্ প্রজ্ঞালংকার মহাস্থবির। এ সময় উপস্থিত ছিলেন সংঘরাজ ধর্মপ্রিয় মহাথের, সত্যপ্রিয় মহাস্থবির, বোধিপাল মহাস্থবির।