কালীগঞ্জে গৃহবধূ ধর্ষণ মামলায় একজন গ্রেফতার

আপডেট : ০২ মে ২০১৯, ২২:৩৯

কালীগঞ্জে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে মাহাবুর রহমান (৩২) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। গত মঙ্গলবার রাতে উপজেলার দুলালমুন্দিয়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। ধর্ষক মাহাবুর দুলালমুন্দিয়া গ্রামের খলিল হোসেনের ছেলে।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইউনুচ আলী জানান, অভিযুক্ত মাহাবুর রহমান গত ২৩ এপ্রিল সন্ধ্যায় ওই গৃহবধূকে কৌশলে রায়গ্রামের ডাক্তার তপন দাসের বাড়ির পাশের একটি পান বরজে ডেকে নিয়ে যায়। পরে তাকে খুন করার ভয় দেখিয়ে ধর্ষণ করে। এ ঘটনায় ওই গৃহবধূ ২৯ এপ্রিল বাদী হয়ে থানায় নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা করেন। মামলা দায়েরের পর পুলিশ মাহাবুরকে গ্রেফতার করে।

নির্যাতিতা গৃহবধূকে ডাক্তারি পরীক্ষার জন্য ঝিনাইদহ হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান ওসি।