আজকের রাশিফল

আপডেট : ৩১ জানুয়ারি ২০১৩, ১৭:২৬
আজ ১৯ মাঘ, ১৪১৯ বঙ্গাব্দ এবং ১৯ রবিউল আউয়াল, ১৪৩৪ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ কুম্ভ রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৬.৫১ মিনিটে এবং সূর্যাস্ত ৫.৪৮ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি কুম্ভ রাশির জাতক/জাতিকা। আপনার জন্মসংখ্যা-১। আপনার ওপর প্রভাবকারী গ্রহ রবি ও ইউরেনাস। আপনার শুভসংখ্যা ৪ ও ১। শুভবার:রবিবার। শুভরত্ন:চুনী ও গার্নেট। প্রকৃতিগতভাবে আপনি: মেধাবী। আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়নে আপনি অধিকতর আত্মনির্ভরশীল। আপনার জীবন হবে কর্মমুখর ও পরিবর্তনশীল। উচ্চাভিলাষী প্রত্যয় ও দৃঢ়তা আপনার সাফল্যে ভূষিত করবে। অন্যদের ঈর্ষাপরায়ণতা সম্পর্কে আপনাকে সতর্ক থাকতে হবে। লক্ষ্যপানে একা চললে আপনি বেশি সফল হবেন। জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব: অভিনেতা ক্লার্ক গেবেল, ইনাম আহমেদ, খলিল, সাহিত্যিক আবদুর রশীদ, রাজনৈতিক শেখ আবদুল আজীজ, সৈয়দ রেদওয়ানুর রহমান, চিত্রশিল্পী আবদুস সাত্তার, গাজী মাজহারুল আনোয়ার, বরিস ইয়ালিসন, নূর হোসেন বলাই, কামাল পারভেজ, মিহির মুখোপাধ্যায়। দ্বাদশ রাশির পূর্বাভাস মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)\ চাকরিজীবীদের জন্য দিনটি শুভ। পদোন্নতির সুযোগ সৃষ্টি হতে পারে। কোনো পরিকল্পনা বাস্তবায়নের সুযোগ পাবেন। বুদ্ধিজীবীদের জন্য দিনটি শুভ সম্ভাবনাময়। কাজকর্মে অগ্রগতি আশা করা যায়। কোন ধরনের মিথ্যা বদনামের সম্মুখীন হতে পারেন। বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে)\ পারিবারিক পরিবেশ খুব একটা অনুকূল থাকবে না। বাড়িতে খুব একটা অসুবিধা দেখা দিতে পারে। এ ব্যাপারে নিজে দায়িত্বশীল ভূমিকা পালন করুন। বিদ্যার্থীদের জন্য শুভ। প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য আসতে পারে। আজ কোন ঝুঁকি নেয়া ঠিক হবে না। মিথুন রাশি (২১ মে-২০ জুন)\ চাকরিজীবীদের জন্য দিনটি শুভ। পদস্থ ও প্রভাবশালীদের আনুকূল্য পাবেন। সুনাম ও মর্যাদা বৃদ্ধি পেতে পারে। নতুন যোগাযোগ ফলপ্রসূ হতে পারে। পারিবারিক কাজে ব্যস্ততা বৃদ্ধি পাবে। প্রাপ্তিযোগ আছে। কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)\ আর্থিক দিক ভালো যাবে। পাওনা টাকা আদায়ের চেষ্টা জোরদার করুন। প্রাতিষ্ঠানিক কাজে সুফল পাবেন। কর্ম পরিবেশ অনুকূল থাকবে। প্রয়োজনে সীমিত ঝুঁকি নিন। নতুন কোনো বন্ধু লাভের যোগ আছে। সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)\ অংশীদারী ব্যবসায় সতর্কতা অবলম্বন করুন। কোনো ধরনের মতবিরোধ দেখা দিতে পারে। পাওনা টাকা আদায় খুব একটা সহজ নাও হতে পারে। তথ্যগত বিভ্রান্তির সম্মুখীন হতে পারেন। প্রবাসী আপনজনের সংবাদ পেতে পারেন। দূরের যাত্রা শুভ। কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)\ চাকরিজীবীদের জন্য দিনটি খুব একটা ভালো নাও যেতে পারে। কর্মস্থলে বদলি অথবা অন্য কোনো সমস্যার সম্মুখীন হতে পারেন। হঠাত্ কোন দুশ্চিন্তার সম্মুখীন হবেন। কোন কাজের জন্য সমালোচিত হওয়ার আশংকা আছে। পিতৃস্বাস্থ্য ভালো যাবে না। প্রাপ্ত তথ্য ভালোভাবে যাচাই করে নিন। তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)\ প্রতিভা বিকাশের সুযোগ পাবেন। আপনার প্রতি অনেকে আকৃষ্ট হতে পারে। রোমান্টিক প্রস্তাবে সাড়া পেতে পারেন। বন্ধুদের সহযোগিতা পাবেন। মাতৃস্বাস্থ্য ভালো যাবে। কোন প্রত্যাশা পূরণ হতে পারে। বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)\ কোন কারণে মানসিক চাপে ভুগতে পারেন। ব্যয় বৃদ্ধি পাবে। এ ব্যাপারে পরিবারের সদস্যদের সাথে মতবিরোধ দেখা দিতে পারে। আজ কোন কারণে আবেগপ্রবণ হওয়া ঠিক হবে না। দাম্পত্য শান্তি বজায় রাখার চেষ্টা করুন। প্রয়োজনে গুরুস্থানীয় কারো পরামর্শ নিন। ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)\ নতুন কোনো কাজ হাতে আসতে পারে। ঠিকাদার অথবা সরবরাহকারীদের জন্য দিনটি শুভ। পরিশ্রম বৃদ্ধি পেতে পারে। পাওনা টাকা আজ নাও পেতে পারেন। কোনো আত্মীয় শত্রুতা করতে পারে। যাত্রা ও যোগাযোগ শুভ। মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)\ শরীর স্বাস্থ্য মোটামুটি ভালো যাবে। কিছু সুযোগ আজ পেতে পারেন। ঠিকমতো সিদ্ধান্ত নিতে পারলে লাভবান হবেন। কোন আত্মীয়ের কাছ থেকে অর্থ বা সম্পত্তি পেতে পারেন। তথ্যগত বিভ্রান্তি দেখা দিতে পারে। কষ্টসহিষ্ণু ও আত্মপ্রত্যয়ী হওয়ার চেষ্টা করুন। কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)\ বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ। গবেষণামূলক কাজে সাফল্য আসতে পারে। পারিবারিক পরিবেশ খুব একটা অনুকূল থাকবে না। কারো জন্য অশান্তি সৃষ্টি হতে পারে। জরুরি কাজকর্ম তাড়াতাড়ি সেরে নিন। অন্যথায় পস্তাতে হতে পারে। মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)\ ব্যবসায়িক দিক ভালো যাবে। পরিশ্রম বৃদ্ধি পেতে পারে। কোনো মহিলার সহযোগিতা পেতে পারেন। বেসরকারি চাকুরিদের জন্য দিনটি শুভ। কর্ম পরিবেশ অনুকূল থাকবে। চাকরিতে উন্নতির সম্ভাবনা আছে।