স্মরণীয় উক্তি

আপডেট : ৩১ জানুয়ারি ২০১৩, ১৯:০১
হূদয় দিয়ে যা করা হয় তা হূদয়ের মাঝেই সাড়া জাগায়। - এস টি কোলরিজ নির্দেশনা দিয়ে হয়তো অনেক কিছু করা যায়, কিন্তু অনুপ্রেরণা দিয়ে করা যায় সবকিছু। - গ্যোথে নিজেকে নিয়ন্ত্রণে রাখতে চাইলে তোমার মাথা ব্যবহার করো, আর অন্যদের নিয়ন্ত্রণ করতে চাইলে তোমার হূদয়কে কাজে লাগাও। - ডোনাল্ড লেয়ার্ড কারো সত্যিকারের প্রশংসা করার চাইতে তার তোষামোদ করা অনেক সহজ। - জ্যঁ রিখটার অনুসন্ধিত্সু মানসিকতাই হলো জ্ঞানার্জনের চাবিকাঠি। - পারস্য প্রবাদ