জামালপুরে ৩ জনের নামে দুদকের ৭ মামলা

আপডেট : ৩১ জানুয়ারি ২০১৩, ২১:১২
জামালপুর পৌরসভার অর্থ আত্মসাতের অভিযোগে ৩ জনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) জামালপুর সদর থানায় সাতটি মামলা দায়ের করেছে। বুধবার দুপুরে দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়, টাঙ্গাইলের সহকারী পরিচালক সৈয়দ আহমেদ বাদি হয়ে জামালপুর পৌরসভার সাবেক হিসাবরক্ষক মোঃ জালাল উদ্দিন এবং পূবালী ব্যাংক লিঃ, জামালপুর শহরের বকুলতলা শাখার সাবেক ব্যবস্থাপক মোঃ আব্দুল মান্নান ও মোঃ আরিফ রব্বানীকে আসামি করে মামলা দায়ের করেন। মামলাগুলোর মধ্যে পৌরসভার সাবেক হিসাবরক্ষক জালাল উদ্দিনের বিরুদ্ধে ৭টি মামলা এবং পূবালী ব্যাংক লিঃ, জামালপুর শহরের বকুলতলা শাখার সাবেক ব্যবস্থাপক মোঃ আব্দুল মান্নান ও মোঃ আরিফ রব্বানীর বিরুদ্ধে দুটি মামলায় আসামি করা হয়। জামালপুর সদর থানার ওসি, মোঃ নাছিমুল ইসলাম জানান, মামলাগুলো দুদক কর্মকর্তারা তদন্ত করবে।