আশুগঞ্জে গ্যাসের প্রভাবে মরে যাচ্ছে মাছ

আপডেট : ৩১ জানুয়ারি ২০১৩, ২১:১২
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানার নির্গত অ্যামোনিয়া গ্যাস বের হওয়ার ফলে কারখানার আশেপাশে বসবাসকারী কয়েকটি গ্রামের ৪ কিলোমিটার এলাকার লোকজন শ্বাস-প্রশ্বাস কষ্টসহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। এছাড়া ফসলের জমি, গাছপালা অ্যামোনিয়া গ্যাসের প্রভাবে পুড়ছে এবং মারা যাচ্ছে হাঁস-মুরগি, গরু-ছাগল। মরে গেছে পুকুরের মাছ। দীর্ঘ ৩/৪ বছর যাবত্ এ অবস্থা চলতে থাকলেও কারখানা কর্তৃপক্ষকে লিখিতভাবে কয়েক দফা জানানো হলেও কোন ব্যবস্থা গ্রহণ করা হয়নি। কারখানার পাশে বসবাসকারি দুদ মিয়া জানান, এ্যামোনিয়া গ্যাসের প্রভাবে তার পুরো শরীর সাদা হয়ে যাচ্ছে।