কটিয়াদিতে মোবাইলে প্রেমের খেসারত

আপডেট : ৩১ জানুয়ারি ২০১৩, ২১:১৩
কিশোরগঞ্জের কটিয়াদীতে এক তরুণীর সঙ্গে মৌলভীবাজার জেলার বড়লেখার জিয়াউল হকের মোবাইল ফোনে দীর্ঘদিন প্রেম করে। সমপ্রতি সম্পর্কের অবনতি ঘটায় প্রেমিকার এলাকায় এসে উভয়ের ছবিসম্বলিত প্রেমপত্র ও লিফলেট বিলি করার সময় তাকে আটক করে এলাকাবাসী পুলিশে সোপর্দ করে। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালত বসিয়ে প্রেমিককে একমাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে। বুধবার তাকে জেল-হাজতে প্রেরণ করা হয়েছে। জানা যায়, মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার বড়লেখা গ্রামের মৃত মনিরুল ইসলাম মনিরের ছেলে জিয়াউল হক জিয়ার সঙ্গে কটিয়াদী উপজেলার লোহাজুরী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর জনৈক ছাত্রীর মুঠোফোনে প্রেম হয়। দীর্ঘ দু’বছর প্রেম করার পর তাদের মধ্যে চিঠি ও ছবি লেনদেন হয়। তাদের মধ্যে সম্পর্কের অবনতি ঘটলে মঙ্গলবার সন্ধ্যায় প্রেমিকার সঙ্গে দেখা করার জন্য জিয়াউল হক জিয়া কটিয়াদী উপজেলার লোহাজুরী গ্রামের আলীশহর বাজারে এসে প্রিন্ট করা প্রেমপত্রের লিফলেট বিতরণ করে। কটিয়াদী থানার ওসি ফরিদ আহমেদ বলেন, জিয়াকে কিশোরগঞ্জ জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।