সোনারগাঁওয়ে লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের সেমিনার অনুষ্ঠিত

আপডেট : ৩১ জানুয়ারি ২০১৩, ২১:১৪
বুধবার রাতে সোনারগাঁও লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের উদ্যোগে লোক সংস্কৃতির বিকাশ ও এর সাথে নতুন প্রজন্মের মেলবন্ধনের প্রত্যয়ে মঞ্চে ‘নদী মানব সভ্যতা ও নদীপাড়ের বিলুপ্তপ্রায় লোক ও কারুশিল্প’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে ফাউন্ডেশনের পরিচালক কবি রবীন্দ্র গোপের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিশ্বসাহিত্য কেন্দ্রের সভাপতি অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন কবি শাহেদ কায়েস। সেমিনারে প্রধান আলোচক হিসাবে আলোচনায় অংশগ্রহণ করেন পশ্চিমবঙ্গ ভারতের প্রাক্তন এমএলএ, বিশিষ্ট কবি অমৃত মাইতি। অন্যদের মধ্যে আলোচনায় অংশগ্রহণ করেন একেএম মাহফুজুর রহমান, শামসুদ্দোহা চৌধুরী প্রমুখ। মেলায় বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের কারুশিল্পজাত পণ্য বিক্রয়ের জন্য ১৬১টি স্টল খোলা হয়েছে।