ধামরাইয়ে র্যালি ও আলোচনা সভা

আপডেট : ২৬ নভেম্বর ২০১৮, ২১:৫৯

 ‘সমবায় ভিত্তিক সমাজ গড়ি, টেকসই উন্নয়ন নিশ্চিত করি’ এই শ্লোগানকে সামনে রেখে রবিবার ধামরাইয়ে জাতীয় সমবায় দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা সমবায় কর্মকর্তা পারভীন আশরাফীর সভাপতিত্বে উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা এবং উপজেলার বিভিন্ন এলাকার সমবায়ীরা উপজেলা প্রশাসনের সমবায় বিভাগ আয়োজিত এ র্যালি ও আলোচনা সভায় অংশগ্রহণ করেন।