কুমিল্লায় পুকুরে ডুবে মীম আক্তার (৯) ও সাব্বির রহমান (৭) নামে দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে জেলার বরুড়া উপজেলার উত্তর খোশবাস ইউনিয়নের নারায়ণপুর গ্রামে এ ঘটনা ঘটে। তারা ওই গ্রামের ব্যবসায়ী জাকির হোসেনের সন্তান। শিশুদের পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, নারায়ণপুর গ্রামের মামুন মেম্বারের বাড়ি সংলগ্ন একটি পুকুরে মীম ও সাব্বির গোসল করতে গিয়ে ডুবে যায়। অনেক খোঁজাখুঁজির পর এক পর্যায়ে ওই পুকুর পাড়ে দুই সন্তানের লাশ দেখতে পান মা। পরে দুই শিশুর লাশ উদ্ধার করা হয়।
