জামালপুর ও সিদ্ধিরগঞ্জে দুর্ঘটনায় নিহত ৪ জন

আপডেট : ৩১ জানুয়ারি ২০১৩, ২১:১৬
জামালপুরের বকশীগঞ্জ সড়কে ট্রাকের চাপায় নিহত ২ আহত ৩। গতকাল বৃহস্পতিবার জামালপুর থেকে বকশীগঞ্জগামী ট্রাক এবং বকশীগঞ্জ থেকে সকালে জামালপুরগামী একটি সিএনজি জামালপুর-বকশীগঞ্জ সড়কের টানাব্রিজ নামক স্থানে পৌঁছলে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে সিএনজি দুমড়ে মুচড়ে যায়। নিহতরা হলেন, বকশীগঞ্জ উপজেলার পানাতিয়াপাড়া গ্রামের মৃত জবেদ আলীর পুত্র ইসি মিয়া (৪০) ও বাট্টাজোড় বীরগাঁও গ্রামের মৃত ইদ্রিস আলীর স্ত্রী হাজেরাগম (৫০)। সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা জানান, সিদ্ধিরগঞ্জে সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত ও ১ জন আহত হয়েছে। আদমজী ইপিজেডগামী একটি কাভার্ডভ্যান একটি বেবিট্যাক্সিকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। ঘটনাটি ঘটেছে বুধবার রাতে নারায়ণগঞ্জ-আদমজী ইপিজেড-শিমরাইল সড়কের ঢাকেশ্বরী বাসস্ট্যান্ড এলাকায়। বেবিট্যাক্সিতে থাকা যাত্রী পরিবহন ব্যবসায়ী জালাল উদ্দিন ভুঁইয়া (৩২) ও বেবিট্যাক্সি চালক মুসা মিয়া (২২) ঘটনাস্থলে নিহত হয়।