বুধবার রাতে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার কলিমাজানি বাজারে বৈদ্যুতিক সটসার্কিট থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডে সাতটি দোকানসহ একটি পিকআপ ট্রাক পুড়ে ছাই হয়ে গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৩০ লাখ টাকা।
ফায়ার সার্ভিসকে খবর দেয়া হলেও রাস্তা খারাপ থাকায় সঠিক সময় আসতে পারেনি। সুলতান মিয়ার ৬ লাখ, নয়া মিয়ার এক লাখ, গনি মিয়ার দুই লাখ, দুলাল মিয়ার ১৫ লাখ, সোহরাব হোসেনের তিন লাখ, আজিজ মিয়ার দেড় লাখ এবং হাসেম মিয়ার দেড় লাখ টাকার মালামাল ক্ষতি হয়েছে।
