অস্ট্রেলিয়ার জয়ে ফেরার লড়াই

আপডেট : ৩১ জানুয়ারি ২০১৩, ২১:২৮
ওয়ানডেতে সাম্প্রতিক সময়টা খুব বেশি আহামরি কাটছে না অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজের। সদ্য শেষে হওয়া ওয়ানডে সিরিজে শ্রীলংকার সাথে ২-২ ব্যবধানে ড্র করেছে অস্ট্রেলিয়া। আর নিজেদের সর্বশেষ সিরিজে বাংলাদেশের কাছে ৩-২ ব্যবধানে হারের তেতো স্বাদ পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ। দু’ দলই তাই আজ থেকে নিজেদের ফিরে পেতে লড়াই শুরু করতে ৫ ম্যাচ ওয়ানডে সিরিজে। কাগজে-কলমে শক্তির বিচারে অসিদের চাইতে কিছুটা হলেও এগিয়ে ক্যারিবীয়রা। কারণ অভিজ্ঞ দল নিয়েই অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়বে সর্বশেষ টুয়েন্টি টুয়েন্টি বিশ্বকাপের শিরোপা জয় করা ড্যারেন সামির দল। অন্যদিকে অনেকটা তারুণ্যনির্ভর দল স্বাগতিকদের। এখন পর্যন্ত ওয়ানডেতে ১৩০ বার মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজ। এরমধ্যে ৬৫বার অস্ট্রেলিয়া ও ৫৯ বার জয় পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ। আর ৩টি করে ম্যাচ হয়েছে টাই ও পরিত্যক্ত। অস্ট্রেলিয়ার মাটিতে সর্বশেষ ২০১০ সালে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলেছিলো ওয়েস্ট ইন্ডিজ। সেই সিরিজটি ৪-০ ব্যবধানে জিতেছিল অসিরা। আর সর্বশেষ ২০১২ সালে সীমিত ওভারের সিরিজে সর্বশেষ মুখোমুখি হয়েছিল দু’দল। ওয়েস্ট ইন্ডিজের মাঠিতে অনুষ্ঠিত সেই সিরিজটি ২-২ সমতায় শেষ হয়। অস্ট্রেলিয়া দল (সম্ভাব্য) : ফিলিপ হিউজ, অ্যারন ফিঞ্চ, মাইকেল ক্লার্ক (অধিনায়ক), উসমান খাজা, জর্জ বেইলি, ম্যাথু ওয়াডে (উইকেটরক্ষক), গে¬ন ম্যাঙ্ওয়েল, জেমস ফকনার, মিশেল জনসন, মিশেল স্টার্ক ও ক্লিন্ট ম্যাককে। ওয়েস্ট ইন্ডিজ দল (সম্ভাব্য) : ক্রিস গেইল, কাইরন পাওয়েল, রামনরেশ সারওয়ান, ড্যারেন ব্রাভো, ডোয়াইন ব্রাভো, কাইরন পোলার্ড, আন্দ্রে রাসেল, ড্যারেন সামি (অধিনায়ক), ডেভন থমাস (উইকেটরক্ষক), টিনো বেস্ট ও সুনীল নারাইন।