সংবাদ সংক্ষেপ

আপডেট : ০২ মে ২০১৯, ২২:৫৯

বাঘ-কুমিরের আক্রমণে হতাহতদের পরিবারকে অনুদান

 মোংলা (বাগেরহাট) সংবাদদাতা পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জ (মোংলা) এলাকায় বাঘ ও কুমিরের আক্রমণে হতাহতদের পরিবারকে সরকারি অনুদান দেয়া হয়েছে। বুধবার পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী হাবিবুন নাহার এ অনুদানের চেক বিতরণ করেন। মোংলা উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করে বন বিভাগ।

কে এম লতীফ ইনস্টিটিউশন ডিজিটাল ক্যাম্পাসে রূপান্তর

মঠবাড়িয়া (পিরোজপুর) সংবাদদাতা মঠবাড়িয়া ঐতিহ্যবাহী বিদ্যাপিঠ কে এম লতীফ ইনস্টিটিউশন উপজেলায় প্রথম ডিজিটাল ক্যাম্পাসে রূপান্তর করা হয়েছে। বৃহস্পতিবার ডিজিটাল হাজিরার উদ্বোধনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ডিজিটাল ক্যাম্পাসের উদ্বোধন করেন স্কুল পরিচালনা কমিটির সভাপতি আজিজুল হক সেলিম মাতুব্বর।

মানসম্মত প্রাথমিক শিক্ষা বাস্তবায়ন শীর্ষক মতবিনিময় সভা

সোনাতলা (বগুড়া) সংবাদদাতা সোনাতলায় উপজেলা শিক্ষা দপ্তরের আয়োজনে বৃহস্পতিবার মানসম্মত প্রাথমিক শিক্ষা বাস্তবায়ন শীর্ষক মতবিনিময় সভা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শফিকুর আলমের সভাপতিত্বে উপজেলা অডিটোরিয়ামে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. মিনহাদুজ্জামান লীটন।

এসডিজি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

কাঠালিয়া (ঝালকাঠি) সংবাদদাতা ‘আমার গ্রাম-আমার শহর’ প্রদিপাদ্য বিষয় স্থানীয় পর্যায়ে টেকসই উন্নয়ন অভীষ্ট বাস্তবায়ন শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা বৃহস্পতিবার উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার আকন্দ মোহাম্মদ ফয়সাল উদ্দীনের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান মো. বদিউজ্জামান বদু সিকদার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফাতিমা খানম প্রমুখ।