সিসি ক্যামেরার আওতায় চট্টগ্রামের বন্দর থানা

আপডেট : ০২ মে ২০১৯, ২২:৫৯

চট্টগ্রাম মহানগরীর বন্দর থানাকে সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে। এই সিসি ক্যামরা স্থাপনে আর্থিক সহায়তা করেছে ইস্পাত শিল্প প্রতিষ্ঠান কেএসআরএম। গত মঙ্গলবার নগরীর বন্দর এলাকায় শহীদ মুন্সি ফজলুর রহমান অডিটোরিয়ামে বন্দর থানার অধীনে ওয়ার্ডগুলোতে স্থাপিত সিসি ক্যামরা কার্যক্রমের উদ্বোধন করেন চট্টগ্রাম মেট্রেপলিটন পুলিশ কমিশনার মাহবুবুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার আমেনা বেগম, মহানগর কমিউনিটি পুলিশ সদস্য অহিদ সিরাজ চৌধুরী স্বপন, কেএসআরএমের উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) শাহরিয়ার জাহান, কেএসআরএম মানবসম্পদ বিভাগের জিএম সৈয়দ নজরুল আলম প্রমুখ। -প্রেস বিজ্ঞপ্তি