সংসদ অধিবেশনে যোগ দিলেন জাবেদ

আপডেট : ৩১ জানুয়ারি ২০১৩, ২২:২১
চট্রগ্রাম-১২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য সাইফুজ্জামান চৌধুরী জাবেদ গতকাল বুধবার সংসদ অধিবেশনে যোগ দিয়েছেন। স্পিকার এডভোকেট আবদুল হামিদ তার যোগদানের বিষয়টি সংসদকে অবহিত করেন। স্পিকার এ সংক্রান্ত ঘোষণা দিলে সংসদ সদস্যরা টেবিল চাপড়িয়ে তাকে স্বাগত জানান। এসময় জাবেদ দাঁড়িয়ে সবার অভিবাদনের জবাব দেন। উল্লেখ্য, সংসদ সদস্য আখতারুজ্জামান চৌধুরী বাবুর মৃত্যুতে চট্রগ্রাম-১২ আসন খালি হলে উপনির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হন জাবেদ। তিনি আখতারুজ্জামান চৌধুরী বাবুর বড় ছেলে।