শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের ১২৫তম জন্মবার্ষিকী উপলক্ষে সত্সঙ্গ ঢাকার উদ্যোগে রাজধানীর বাংলাবাজারে কেএল জুবিলী স্কুল ও কলেজ প্রাঙ্গণে দুই দিনব্যাপী মহোত্সব গতকাল বৃহস্পতিবার শুরু হয়েছে। আজকের কর্মসূচির মধ্যে রয়েছে বর্ণাঢ্য শোভাযাত্রা, মাতৃসম্মেলন, সঙ্গীত ও নৃত্যানুষ্ঠান এবং ধর্মসভা।-প্রেস বিজ্ঞপ্তি
