মো. মতিউর রহমান খান
সাবেক আপীলেট ট্রাইব্যুনালের সদস্য, সলিসিটর এবং সিলেট জেলার জেলা ও দায়রা জজ মোঃ মতিউর রহমান খান (৯০), গত ২৯ জানুয়ারি রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে.... রাজেউন)। মঙ্গলবার বাদ মাগরিব মরহুমের জানাজা শেষে আজিমপুর পুরাতন কবরস্থানে তাকে দাফন করা হয়। তিনি স্ত্রী, এক কন্যা, তিন পুত্র রেখে গেছেন।
আরজুদা খানম
কিশোরগঞ্জের তাড়াইল প্রেসক্লাব সভাপতি ও দৈনিক সমকাল প্রতিনিধি দেওয়ান ফারুক দাদ খানের মাতা আরজুদা খানম (৭৫) গত বুধবার রাতে উপজেলার সেকান্দরনগর গ্রামের নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে....রাজেউন)। তিনি তিন ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। বৃহস্পতিবার বাদ আছর জানাযা শেষে তাঁর লাশ হযরত শাহ্ সেকান্দর আউলিয়া (রহ.) মাজারে দাফন করা হয়েছে।
হাবিবুর রহমান মোল্লা
পিরোজপুর শহরের বিশিষ্ট সমাজকর্মী হাবিবুর রহমান মোল্লা (৬৪) গত বুধবার রাতে তার মুসলিম পাড়াস্থ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে .... রাজেউন)। গতকাল বৃহস্পতিবার মরহুমকে পৌর গোরস্থানে দাফন করা হয়েছে। মৃত্যুকালে তিনি স্ত্রী ও ১ পুত্র সন্তান রেখে গেছেন।
সৈয়দা সারা থাতুন
বাংলাদেশ মানবাধিকার কমিশন মৌলভীবাজার শাখার সাধারণ সম্পাদক শাহিন আহমদ চৌধুরীর মাতা মৌলভীবাজার সদর উপজেলার খারগাঁও নিবাসী সৈয়দা সারা থাতুন (৮৫) গত বুধবার নিজ বাসভবনে মারা যান (ইন্নালিল্লাহে .... রাজেউন)। মৃত্যুকালে তিনি ৩ ছেলে ও ১ মেয়ে রেখে যান। নামাজে জানাযা শেষে তাকে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়।
