এটিএম বুথে বোমা আতঙ্ক

আপডেট : ০২ মে ২০১৯, ২৩:০৩

রাজধানীর উত্তরায় একটি ব্যাংকের বুথের মধ্যে ওষুধের বাক্স থাকায় বোমা আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে পুলিশ বাক্সটি উদ্ধারের পর মানুষের ভীতি কাটে। বাক্সটির ভেতরে কিছু ওষুধ পাওয়া যায়। মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, উত্তরা ছয় নম্বর সেক্টরের দুই নম্বর ভবনের নিচে ডাচ্-বাংলা ব্যাংকের বুথে একটি ওষুধের বাক্স পড়েছিল। বাক্সের ওপর ঘড়ির মতো টাইমার লাগানো দেখে বুথের নিরাপত্তা কর্মী বিষয়টি পুলিশকে জানায়।

উত্তরা পূর্ব থানার ওসি নুরে আলম সিদ্দিকী বলেন, বাক্সটি উদ্ধার করে বোমা জাতীয় কিছু পাওয়া যায়নি।