এসএসসি(ভোক)-২০১৩ পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য অনেক অনেক শুভ কামনা। সমাপনি পরীক্ষা মানেই একটি বাড়তি চাপ, টেনশন কাজ করে । এই টেনশনের কারনে অনেকের সঠিক সময়ে খাওয়া- দাওয়া, ঘুম হয়না। এতে করে পরীক্ষার সময় অনেকে অসুস্থ হয়ে পরে , তাই শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকার জন্য বেশি রাত জাগবে না এবং সঠিক সময়ে খাওয়া- দাওয়া করবে। পরীক্ষা শুরু হওয়ার ৩০ মিনিট পূর্বে পরীক্ষার কক্ষে উপস্থিত হবে। উত্তর পত্র হাতে পাওয়ার পর সাবধানতার সহিত লিখো কোডের বৃত্তে বোর্ড রোল , রেজিস্ট্রেশন নাম্বার , কারিকুলাম কোড , ট্রেড কোড, বিষয় কোড ,সেশন , ভরাট করবে এবং পরীক্ষার নামের জায়গায় হবে এসএসসি (ভোক) সমাপনী পরীক্ষা-২০১৩। বৃত্ত ভরাট করার সময় ভুল হলে , কক্ষ পরিদর্শীকে দেখাবে এবং তার পরামর্শ অনুযায়ী সঠিক বৃত্তটি ভরাট করবে, ভুল বৃত্তটি কাটাছেরা করবেনা । ভুল বৃত্তের তথ্য লিপিবদ্ধ করার জন্য সরবরাহ করা ফরমে বোর্ড রোল এন্ট্রি করবে। উত্তর পত্রের উপরে , নিচে , বামে এক ইঞ্চি পরিমান মার্জিন, পেন্সিল দিয়ে দিলে ভাল হয়। উত্তর লেখার জন্য নির্ধারিত জায়গা হতে লেখা শুরু করবে এবং কাগজের অপচয় করবে না। প্রবেশপত্রের প্রথম পৃষ্ঠায় সকল তথ্য এবং অপর পৃষ্ঠায় পরীক্ষা সংক্রান্ত শৃঙ্খলা ও আচরণ বিধি দেওয়া আছে । পরীক্ষার সময় সাধারন ক্যালকুলেটর ব্যবহার করা যাবে , প্রগ্র্যাম্যেবল ক্যালকুলেটর ব্যবহার করা যাবেনা। প্রশ্নপত্র পাওয়ার পর , সময়কে ভাগ করে নিবে , যেমন প্রশ্ন পড়ার জন্য ৫ মিনিট , শেষে রিভিশন ও বিবিধ ১৫ মিনিট এবং বাকী ১০০ মিনিটকে পূর্ণ মান ধারা ভাগ করে , সেই অনুযায়ি প্রশ্নের যথাযথ উত্তর লিখবে। অযথা উত্তর বড় করবেনা , প্রশ্নে যা চেয়েছে ঠিক সেই কথাটি লিখবে। যে সকল প্রশ্নের উত্তরে চিত্র রয়েছে সেই চিত্র অবশ্যই দিতে হবে এবং উত্তর পত্র পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে। যে সকল প্রশ্নের উত্তর সব‘চে ভাল পার , সেই গুলো প্রথমে লিখবে।
আজ তোমাদের জন্য ‘ জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কস-১ (২য় পত্র)’ এর কিছু গুরুত্ব পূর্ণ রচনামূলক প্রশ্ন দেওয়া হল , যা পরীক্ষায় আসতে পারে। ৫ টি রচনামূলক প্রশ্ন থাকবে , ৪ টি প্রশ্নের উত্তর দিতে হবে।
১। সোডিয়াম ভেপার ল্যাম্প কীভাবে কাজ করে বর্ণনা কর।
২। তিন ফেজ স্টার সংযোজিত সার্কিটে ফেজ ভোল্টেজ ও লাইন ভোল্টেজের মধ্যে সম্পর্ক দেখাও।
অথবা, প্রমান কর যে স্টার সংযোজিত সার্কিটে লাইন ভোল্টেজ VL= ?3VP ।
৩। স্টার সংযোজিত সুষম লোডের সার্কিটে পওয়ার নির্ণয় কর ।
৪। ডেল্টা সংযোজিত সার্কিটের ফেজ কারেন্ট ও লাইন কারেন্টে মধ্যে সম্পর্ক দেখাও।
৫। ডিসি জেনারেটর এর কার্য পদ্ধতি বর্ণনা কর ।
৬। এসি জেনারেটর এর কার্য পদ্ধতি বর্ণনা কর।
৭। এসি জেনারেটরে ফিল্ড এক্রাইটেশন পদ্ধতিগুলো বর্ণনা কর।
৮। স্কুইরেল কেজ ও স্লিপ রিং ইন্ডাকশন মোটরের মধ্যে পার্থক্য লেখ।
৯। ইন্ডাকশন মোটরের রোটরের গঠন বর্ণনা কর।
১০। স্টার-ডেল্টা স্টার্টারের সাহায্যে মোটর চালু করার চিত্র অঙ্কন কর।
১১। ইউনিভার্সেল মোটরের গঠন ও কার্যপদ্ধতি বর্ণনা কর।
১২। ক্যাপাসিটর স্টার্ট মোটরের গঠন ও কার্যপদ্ধতি বর্ণনা কর।
১৩। ট্রান্সফরমারে সেকেন্ডারি কয়েলে ভোল্টেজ উত্পন্ন হওয়ার কারন বর্ণনা কর।
১৪। ট্রান্সফরমারের গঠন ও কার্যপ্রণালী বর্ণনা কর।
১৫। কারেন্ট ট্রান্সফরমারকে অ্যামিটারের সাথে সংযোগ দেখাও।
১৬। ট্রান্সমিশন ও ডিস্ট্রিবিউশন ব্যবস্থার সিংঙ্গেল লাইন ডায়াগ্রাম অঙ্কন কর।
১৭। ট্রান্সফরমারের প্রাইমারি ও সেকেন্ডারি কয়েলের প্যাঁচ সংখ্যা এবং ভোল্টেজের মধ্যে সম্পর্ক নির্ণয় কর।
১৮। একটি ট্রান্সফরমারের প্রাইমারি ভোল্টেজ ২৩০০ ভোল্ট এবং প্যাঁচ সংখ্যা ৫০০০। সেকেন্ডারি কয়েলের ভোল্টেজ ২৩০ ভোল্ট হলে সেকেন্ডারি কয়েলের প্যাঁচ সংখ্যা কত ?
১৯। 10 KVA , 11KV/0.4KV , 50 Hz এর একটি সিঙ্গেল ফেজ ট্রান্সফরমারের প্রাইমারি কয়েলে 5400 প্যাঁচ আছে। এর সেকেন্ডারি প্যাঁচ সংখ্যা কত ? প্রাইমারি ও সেকেন্ডারি কারেন্ট কত ?
২০। একটি থ্রিফেজ ৫০ সাইকেল ৪ পোল বিশিষ্ট ইন্ডাকশন মোটরের সিনক্সোনাস স্পিড কত ?
২১। একটি ৫০ হর্সপাওয়ার , ৪৪০ ভোল্ট ৫০ সাইকেল/ সেকেন্ড , ৬ পোল ইন্ডাকশন মোটর ফুল লোডে ৯৫০ আরপিএম গতিতে চলছে। এর সিস্নপ কত
২২। ডেল্টা সংযোজিত একটি থ্রিফেজ ৪০০ ভোল্ট , ৫০ হার্জ , ৪ পোল , ০.৮ পাওয়ার ফ্যাক্টও ইন্ডাকশন মোটরের ক্ষমতা ৪ কিলোওয়াট হলে এর লাইন কারেন্ট ও ফেজ কারেন্ট নির্ণয় কর।
২৩। স্টার সংযোজিত সার্কিটের ভোল্টেজ ৪০০ ভোল্ট ফ্রিকোয়েন্সি ৫০ হার্জ এবং পাওয়ার ফ্যাক্টও ০.৮ । সার্কিটে লাইন কারেন্ট ২৫ অ্যাম্পিয়ার হলে , ঐ সার্কিটের পাওয়ার নির্ণয় কর ।
কর্মমুখি শিক্ষা বিভাগে এই ট্রেড সম্পর্কে বিস্তারিত জানতে ফোন অথবা ইমেইল করুন। ০১৭১৪৭০৫৭২৭,০১৭১৪২১৬০০৮
[email protected]
