আজ ২০ মাঘ, ১৪১৯ বঙ্গাব্দ এবং ২০ রবিউল আউয়াল, ১৪৩৪ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ কুম্ভ রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৬-৫০ মিনিটে এবং সূর্যাস্ত ৫-৫০ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি কুম্ভ রাশির জাতক/জাতিকা। আপনার জন্মসংখ্যা-২। আপনার ওপর প্রভাবকারী গ্রহ চন্দ্র ও ইউরেনাস। আপনার শুভসংখ্যা ২ ও ৪। শুভবার:রবি ও সোমবার। শুভরত্ন:মুক্তা ও গার্নেট।
প্রকৃতিগতভাবে আপনি: আদর্শবাদী ও কল্পনাপ্রবণ। মেধা ও কল্পনাশক্তির যথাযথ প্রয়োগে আপনার সাফল্যের দ্বার উন্মোচিত হতে পারে। ভ্রমণ ও বৈচিত্র্য আপনি ভালোবাসেন। বিদেশে ও অপরিচিত পরিবেশের সাথে সহজে মানিয়ে নেয়ার গুণ আছে আপনার। আপনার ভাগ্যোন্নয়নের জন্য আপনি প্রচুর সুযোগ পাবেন। তবে সাফল্য লাভের জন্য আপনাকে স্পর্শকাতরতার ঊর্ধ্বে উঠতে হবে। আত্মবিশ্বাসে বলীয়ান হতে হবে।
জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব: প্রেসিডেন্ট জিসকার্ড দেস্তা, বেহালাবাদক জাসা হেইকেজ, ঔপন্যাসিক জেমস জয়েস, এ্যান র্যান্ড, ফারাহ ফসেট, মোজাহারুল ইসলাম, খালেকদাদ চৌধুরী, হাসান আজিজুল হক, খুশওয়ান্ত সিং, হেভলক এলিস।
দ্বাদশ রাশির পূর্বাভাস
মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)\ কোনো ধরনের মিথ্যা অপবাদের সম্মুখীন হতে পারেন। চাকরিজীবীদের জন্য দিনটি শুভ। কর্মোন্নতির সুযোগ সৃষ্টি হতে পারে। কোনো পরিকল্পনা বাস্তবায়নের জন্য দিনটি শুভ সম্ভাবনাময়। কাজকর্মে অগ্রগতি আশা করা যায়। ব্যবসায়িক লেনদেনে সতর্কতা অবলম্বন করুন।
বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে)\ পারিবারিক পরিবেশ খুব একটা ভালো যাবে না। পারিবারিক ব্যবসার ক্ষেত্রে কোনো ধরনের ঝামেলা তৈরি হতে পারে। আজ যে কোনো ব্যাপারে চিন্তা- ভাবনা করে সিদ্ধান্ত নেয়া উচিত। অন্যথায় বিপদগ্রস্ত হওয়ার আশংকা আছে। নিজের দায়িত্ব সম্পর্কে সতর্ক থাকার চেষ্টা করুন। দায়িত্বের অতিরিক্ত কোন কাজ আজ না করাই ভালো।
মিথুন রাশি (২১ মে-২০ জুন)\ ব্যস্ততা বৃদ্ধি পাবে। পারিবারিক কোনো কাজে সময় দিতে হতে পারে। চাকরিজীবীদের জন্য দিনটি শুভ। সুনাম ও মর্যাদা বৃদ্ধির যোগ আছে। আর্থিক দিক ভালো যাবে। নতুন যোগাযোগ ফলপ্রসূ হতে পারে।
কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)\ আর্থিক দিক ভালো যেতে পারে। পাওনা টাকা আদায়ের সম্ভাবনা আছে। কোনো প্রতিষ্ঠানের প্রতিনিধিত্ব করলে সাফল্য পেতে পারেন। নতুন পরিচয় বন্ধুত্বে পর্যবশিত হতে পারে। বন্ধুদের সহযোগিতাও আশা করতে পারেন। কর্মসংস্থানের জন্য বিদেশ যাত্রার প্রচেষ্টা সফল হতে পারে।
সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)\ কারো মৃত্যু সংবাদে বিচলিত হতে পারেন। আর্থিক দিক খুব একটা ভালো যাবে না। পাওনা টাকা আদায় করা কঠিন হবে। অংশীদারী ব্যবসায় মতবিরোধ দেখা দিতে পারে। দাম্পত্য অশান্তি এড়িয়ে চলার চেষ্টা করুন। দূরের যাত্রা ও যোগাযোগ শুভ।
কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)\ চাকরিজীবীদের জন্য দিনটি মিশ্র সম্ভাবনাময়। দায়িত্ব পরিবর্তন অথবা বদলির সম্ভাবনা আছে। হঠাত্ কোনো সমস্যার উদ্ভব হতে পারে। মন দুশ্চিন্তাগ্রস্ত থাকতে পারে। সমালোচনায় কান দেবেন না। রোমান্স ও বিনোদন শুভ।
তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)\ প্রতিভা বিকাশের সুযোগ পাবেন। নিজেকে অন্যের কাছে আকর্ষণীয় করে তুলতে পারবেন। সৃজনশীল কাজে অগ্রগতি হবে। মাতৃস্বাস্থ্য ভালো যাবে। বন্ধুদের সহযোগিতা পেতে পারেন। ব্যয় বৃদ্ধির আশংকা আছে।
বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)\ ব্যয় বৃদ্ধি পাওয়ার আশংকা আছে। পারিবারিক পরিবেশ খুব একটা অনুকূল থাকবে না। পরিবারের কারো সাথে মতবিরোধ সৃষ্টি হতে পারে। দাম্পত্য শান্তি অক্ষুণ্ন রাখার চেষ্টা করুন। অভিমান পরিহার করতে পারলে ভালো হবে। আজ সংযম হারানো ঠিক হবে না।
ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)\ ঠিকাদারি ব্যবসায় সাফল্য পেতে পারেন। সরবরাহ জাতীয় ব্যবসায় জড়িতদের জন্য দিনটি শুভ। নতুন কোনো কাজ হাতে আসতে পারে। প্রাপ্তি বিলম্বিত হবে। হতাশাগ্রস্ত না হলেই ভালো করবেন। আত্মীয়-পরিজনদের কেউ শত্রু হয়ে উঠতে পারে।
মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)\ আত্মবিশ্বাস বজায় রাখার চেষ্টা করুন। সহিষ্ণুতা ও আত্মবিশ্বাসের ফলে কিছু সুযোগ হাতে আসতে পারে। কোন সম্পত্তি লাভের সুযোগ সৃষ্টি হতে পারে। শরীর মোটামুটি ভালো থাকবে। প্রয়োজনে সীমিত ঝুঁকি নিন। দূরের যাত্রা শুভ।
কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)\ পারিবারিক পরিবেশ খুব একটা ভালো থাকবে না। পরিবারের সদস্যদের কারো জন্য অশান্তি সৃষ্টি হতে পারে। সন্তানের প্রতি অধিকতর মনোযোগ দেয়ার চেষ্টা করুন। কাজে অবহেলা করা ঠিক হবে না। বিজ্ঞানী ও প্রকৌশলীদের জন্য দিনটি শুভ। আজ ভালো কিছু ঘটতে পারে।
মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)\ ব্যবসায়িক দিক ভালো যাবে। পরিশ্রম বেশি হতে পারে। প্রয়োজনে সামান্য বিশ্রাম নিন। কোন সম্ভ্রান্ত মহিলার সহযোগিতা পেতে পারেন। আর্থিক দিক মোটামুটি ভালো যেতে পারে। পাওনা টাকা আদায়ের প্রচেষ্টা জোরদার করুন। রোমান্স ও বিনোদন শুভ।
