জলবায়ু পরিবর্তনের অভিঘাতের ফলে সৃষ্ট খাদ্য ও জীবন-জীবিকা ঝুঁকি মোকাবেলায় তৃণমূল পর্যায়ে অভিযোজন বিষয়ক এক সচেতনতা সভা গত শনিবার নোয়াখালী বিআরডিবি প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত হয়। উন্নয়ন সংগঠন পাটিসিপিটারি রিসার্চ অ্যাকশন নেটওয়ার্ক- প্রাণ ও গ্রামীণ জীবনযাত্রার স্থায়িত্বশীল প্রচারাভিযান (সিএনআরএল) যৌথ আয়োজনে সভায় প্রাণের প্রধান নির্বাহী নুরুল আলম মাসুদ সঞ্চালনে এ সভায় সিপিবির জাফর উল্লাহ বাহার, সাংবাদিক রুদ্র মাসুদ, ইউপি সদস্য রৌশন আক্তার লাকী বক্তব্য রাখেন।
সভায় আলোচকরা বলেন, বাংলাদেশের দক্ষিণাঞ্চল জলবায়ু পরিবর্তনের কারণে পৃথিবীর সব থেকে ক্ষতিগ্রস্ত অঞ্চলগুলোর মধ্যে একটি। জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব পড়বে আমাদের খাদ্য নিরাপত্তা, কৃষি, নিরাপত্তা, জনস্বাস্থ্যসহ সমুদয় গ্রামীণ জীবন-জীবিকার ওপর। এজন্য আমাদের জীবনমানের উন্নয়ন বজায় রাখার জন্য পরিবর্তিত জলবায়ুর সঙ্গে আমাদের খাপ খাইয়েও নিতে হবে। কৃষিক্ষেত্রে জলবায়ু পরিবর্তন সহনশীল যে সকল বীজ-প্রযুক্তি এসেছে তা ব্যবহার এবং আয় নিরাপত্তা নিশ্চিত করার জন্য বিভিন্ন বিকল্প আয়বর্ধক কর্ম-সৃষ্টির ওপর গুরুত্বারোপ করা হয়। এতে স্থানীয় প্র্রান্তিক কৃষক, মত্স্যজীবী, জনপ্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা অংশগ্রহণ করেন।
