মানিকগঞ্জে জলবায়ু পরিবর্তনে ঝুঁকি মোকাবেলায় পলিথিনে আবৃত শুকনা পদ্বতিতে বোরো ধানের চারা উত্পাদন প্রযুক্তি সরজমিনে পরিদর্শনের জন্য উদ্বুদ্ধকরণ এক কর্মশালা অনুষ্ঠিত হয়। গত বুধবার স্থানীয় আরব ভবনে কৃষি সমপ্রসারণ অধিদপ্তর ও সিডিএমপির উদ্যোগে আয়োজিত এ কর্মশালায় ৪ জেলা থেকে আগত কৃষকদের প্রশিক্ষণ দেন মানিকগঞ্জ কৃষি সমপ্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ কর্মকর্তা কৃষিবিদ আব্দুল আজিজ। এ সময় আরো উপস্থিত ছিলেন মানিকগঞ্জ কৃষি সমপ্রসারণ বিভাগের উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. মঞ্জুরুল আলম খান, ডিসিআরএমএ’র টেকনিক্যাল অফিসার মো. ইকবাল হোসেন, প্রকল্প কর্মকর্তা মোজাহারুল হক, প্রযুক্তির উদ্ভাবক মো. মফিজুল ইসলাম।
এ কর্মশালায় নাটোর, মাদারীপুর, টাঙ্গাইল ও শেরপুর জেলার ৪০ জন কৃষক, ৪ জন সহকারী কৃষি কর্মকর্তা ও ৪ জন প্রকল্প কর্মকর্তা অংশগ্রহণ করেন। শুকনা বীজ তলা পদ্ধতিতে বোরো ধানের চারা উত্পাদন সারা দেশে ছড়িয়ে দেয়ার জন্য এ কর্মশালার আয়োজন করা হয়েছে বলে আয়োজকরা জানান।
