সমপ্রতি পীরগঞ্জ প্রেসক্লাবে বেসরকারি সংস্থা পল্লী শ্রীর আয়োজনে সাংবাদিকের সাথে ‘পারিবারিক সহিংসতা প্রতিরোধ বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় ইত্তেফাক সংবাদদাতা মোঃ মেহের এলাহীর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য দেন পল্লী শ্রীর দিনাজপুরস্থ প্রকল্প সমন্বয়কারী শাহানাজ পারভীন, কর্মসূচির সহায়ক মনিটরিং মাহফুজা নাজনীন, পীরগঞ্জ উপজেলার পারিবারিক সহিংসতা প্রতিরোধ কমিটির সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান আশরাফ আলী বাদশা, পল্লী শ্রীর স্থানীয় কর্মসূচি সহায়ক রূপবান আক্তার ও মাঠ প্রশিক্ষক কৃষ্ণা রবি দাস। এছাড়াও সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন আব্দুর রহমান, কাজী নুরুল ইসলাম, জয়নাল আবেদিন বাবুল, মোশাররফ হোসেন, আবুল হাসনাত, বুলবুল আহাম্মেদ, এন কে রানা, আজিজুল হক, বিষ্ণু পদ রায়, গোলাম রব্বানী, জিয়াউল¬া রিমু, সাইদুর রহমান মানিক, হাফিজুল ইসলাম, এ এইচ লিটন, তারেক হোসেন, দিপেনদ্র নাথ রায় প্রমুখ। উল্লেখ্য ‘অক্সফার্ম নভিভ’ এর অর্থায়নে ‘সোশ্যাল ইন্টারভেনশনঃ উইমেন ইমপাওয়ারমেন্ট এন্ড লিডার শীপ’ প্রকল্পের আওতায় এ মতবিনিময় সভা আয়োজন করা হয়।
