মঙ্গা নিরসনে সমন্বিত উদ্যোগ (সংযোগ) প্রকল্পের আওতায় পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর অর্থায়নে আরডিআরএস বাংলাদেশ এর পরিচালনায় দিনব্যাপী এক চক্ষু শিবির গত ১৮ জানুয়ারি লালমনিরহাটের আদিতমারী উপজেলার আরডিআরএস শাখা কার্যালয়ে অনুষ্ঠিত হয়। প্রাইম প্রকল্পের সুফলভোগী অতিদরিদ্র পরিবারের সদস্যদের নিয়ে এ চক্ষু শিবির অনুষ্ঠিত হয়।
দিনব্যাপী এ চক্ষু শিবিরে ৩ জন চক্ষু বিশেষজ্ঞ উপস্থিত থেকে রোগীদের চিকিত্সা সেবা প্রদান করেন। এরা হলেন চক্ষু বিশেষজ্ঞ ও সার্জন ডাঃ মোঃ গোলাম শাহীদ, ডাঃ এস এম বরাত-উল ইসলাম ও ডাঃ অনুপ কুমার রায়। এসময় আরডিআরএস বাংলাদেশ এর আদিতমারী এলাকা ব্যবস্থাপক খ ম আনিচুর রহমান ও আইজিএ অফিসার দ্বীন বন্ধু রায় উপস্থিত ছিলেন। চক্ষু শিবিরে ৮০ জন রোগীর চিকিত্সা সেবা প্রদান করা হয়।
