বড়াইগ্রামে খাদ্য ও জীবিকায়ন প্রকল্পে অনুদান প্রদান

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০১৩, ১৮:০৭
নাটোরের বড়াইগ্রাম উপজেলার নগর ইউনিয়নের ৬৬৬ জন হতদরিদ্র মহিলাদের শাক-সবজি চাষের জন্য ৪ লাখ ৬৬ হাজার ২শ’ টাকার এককালীন অনুদান প্রদান করা হয়েছে। ইউরোপিয়ান ইউনিয়নের আর্থিক সহায়তায় উপজেলা মহিলা অধিদপ্তর ও প্রকল্প বাস্তবায়নকারী বেসরকারি সংস্থা রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টারের (রিক) উদ্যোগে খাদ্য ও জীবিকায়ন নিরাপত্তা (এফএলএস) প্রকল্পের উপকারভোগীদের মাঝে এ টাকা হস্তান্তর করা হয়। গত বুধবার নগর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে চেয়ারম্যান শামসুজ্জোহার সভাপতিত্বে সহকারী কমিশনার (ভূমি) সারওয়ার আলম প্রধান অতিথি হিসাবে অনুদানের টাকা তুলে দেন। অনুষ্ঠানে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আফসার আলী মন্ডল, রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টারের (রিক) উপজেলা ম্যানেজার কামরুজ্জামান, মহিলা পরিদর্শক আইরিন পারভীন প্রমুখ বক্তব্য রাখেন।