আমতলীতে স্বাস্থ্য সচেতনতামূলক আলোচনা সভা বে-সরকারি সংস্থা আশা আমতলী সদর ব্রাঞ্চের উদ্যোগে সম্প্রতি আমতলী পৌরসভার ৩নং ওয়ার্ডের বুলবুলি ক্ষুদ্র মহিলা সমিতির সভানেত্রী ফরিদা বেগমর বাড়ীতে সকল সদস্যের উপস্থিতিতে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন আমতলী প্রেসক্লাবের সভাপতি পরিতোষ কর্মকার, বিশেষ অতিথি ছিলেন আশা আমতলী অঞ্চলের আর এম মো. জাকির হোসেন। । সভায় সভাপতিত্ব করেন আশা আমতলী সদর ব্রাঞ্চের শাখা ব্যবস্থাপক রতন কুমার রায়। আরও উপস্থিত ছিলেন সমিতির পরিচালনাকারী লোন অফিসার মো. আল আমিন এবং দলের সকল সদস্য। ব্রাঞ্চের শাখা ব্যবস্থাপক জানান, আশার নেতৃত্বে একযোগে সপ্তাহব্যাপী আলোচনা চলবে। শুধু তাই নয়, প্রত্যেক মাসে এক একটি বিষয়ের উপর এক সপ্তাহ করে সারা বছরই এ আলোচনা অব্যাহত থাকবে।
