মোরেলগঞ্জে বেসরকারি সংস্থার দুর্যোগ হ্রাস বিষয়ক চিত্রাংকন পুরস্কার বিতরণী সভা

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০১৩, ১৮:০৯
বাগেরহাটের মোরেলগঞ্জে বুধবার বিকেলে বেসরকারি সংস্থা জেজেএস উদ্যোগে ইউনিয়ন ভিত্তিক দুর্যোগ হ্রাস বিষয়ক এক চিত্রাংকন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয়। ইউরোপীয় ইউনিয়নের সহায়তায় মোরেলগঞ্জ ১০৭ নং বারইখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় কাম সাইক্লোন সেল্টার মিলনায়তনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান এনামুল হক রিপন। জেএসএস এর নির্বাহী পরিচালক এটিএম জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত চিত্রাংকন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সভায় উপস্থিত ছিলেন জেজেএস উপজেলা মনিটরিং ও এ্যাডভোকেসি অফিসার মো. আরিফুল কবীর পাশা, প্রকল্প ব্যবস্থাপক শিবপদ ঢালী। “দুর্যোগ বিপদাপন্ন বাংলাদেশ উপকূলীয় জনগোষ্ঠীর ঝুঁকি কমিয়ে আনা এবং তাদের দুর্যোগ সহিষ্ণুতা বৃদ্ধি করণ” প্রকল্পের আওতায় উপজেলা বারইখালী ও বলইবুনিয়া ইউনিয়নে ৪টি মাধ্যমিক স্কুল পর্যায়ে দুর্যোগের উপর চিত্রাংকন প্রতিযোগিতা ৩৬ জন প্রতিযোগী অংশগ্রহণ করে। এর মধ্যে বিজয়ী ১২ জনের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। শেষে পানগুছি থিয়েটারের আয়োজনে দুর্যোগ সচেতনতা বিষয়ক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।