বাংলাদেশ ও ভারত সীমান্তে মানুষের মাঝে সম্প্রীতির বন্ধন সুদৃঢ় করতে তাদের অংশগ্রহণে বৃহস্পতিবার বিজিবি’র উদ্যোগে অনুষ্ঠিত হয় নৌকা বাইচ। প্রতিযোগিতাশেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন বাংলাদেশের প্রবাসী কল্যাণমন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশারফ হোসেন এমপি, ভারতের মিজোরাম রাজ্যের প্রাণি সম্পদ মন্ত্রী নিহার কান্তি চাকমা ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার। এ সময় আরো উপস্থিত ছিলেন রাঙ্গামাটির জেলা প্রশাসক মো. মোস্তফা কামাল ও বিজিবি রাঙ্গামাটি সেক্টর কমান্ডার কর্নেল নূরুল হুদা —ইত্তেফাক
