ইত্তেফাকের প্রথম পৃষ্ঠায় গত মঙ্গলবার ‘শোকসভা পরিণত হল রণক্ষেত্রে, চাঁদপুরে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ, ভাংচুর, মঞ্চে আগুন, আহত অর্ধশত’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, ‘বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, যুগ্ম-মহাসচিব বরকতউল্যা বুলু, লায়ন হারুনুর রশীদ ও রাশেদা বেগম হীরা এমপিসহ কয়েকজন প্রতিপক্ষের হাতে লাঞ্ছিত হন।’ প্রকৃত অর্থে এসব নেতার কেউ লাঞ্ছিত হননি। দলের নিহত দুই কর্মীর স্মরণে মঙ্গলবার চাঁদপুর শহরের হাসান আলী হাইস্কুল মাঠে জেলা বিএনপি আয়োজিত শোকসভায় নজরুল ইসলাম খানসহ আগত অতিথিরা বক্তব্য শেষ করে চলে যাওয়ার সঙ্গে সঙ্গে দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটে। অনিচ্ছাকৃত এই ভুলের জন্য দৈনিক ইত্তেফাক আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে।
