স্ত্রীর মৃত্যুর চল্লিশ দিন পার হতে না হতেই ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বুধবার রাতে তিন ছেলের হাতে আবুল হাসেম মোল্লা (৪৮) খুন হয়েছেন। ঘটনাটি ঘটেছে উপজেলার ওয়ারুক গ্রামে। প্রকাশ, হাসেম মোল্লার স্ত্রী মারা যাওয়ায় তিনি আবার অন্যত্র বিয়ে করতে চাইলে তিন ছেলে আনোয়ার, জাকির ও কবিরের সাথে এ নিয়ে বিরোধ হয়। এরই জের ধরে বুধবার রাতে ছেলেরা আবুল হাসেমকে তার নিজ ঘরে কুপিয়ে খুন করে।
